ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমায়: রাষ্ট্রপতি

সামাজিক নিরাপত্তা ভাতার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করার আহ্বান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সোমবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। কোনো ধরনের অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, কোনো মা-বাবা যেন তাদের ন্যায্য হক থেকে বঞ্চিত না হন। সরকারের এই কর্মসূচিগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং প্রকৃত অসহায়রা এর সুফল ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও প্রদান করা হয়।

পরবর্তীতে তিনি বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

কর্মসূচিগুলোতে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া উপস্থিত ছিলেন। এছাড়া বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সামাজিক নিরাপত্তা ভাতার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করার আহ্বান

আপডেট সময় : ০৫:০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬