ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ফিরতে না পেরে চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে বিপুলসংখ্যক বাংলাদেশির ভিসা বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রবাসী কর্মীরা। চলতি বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত সরকার মূলত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের খাতিরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আমিরাত প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। নুরুল হক নুর আরও জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি এই ভিসা বাতিলের হালনাগাদ সংখ্যাটি জানতে পেরেছেন। বাংলাদেশ প্রথমে আমিরাতের কাছে জানতে চেয়েছে কেন এভাবে ভিসা বাতিল করা হচ্ছে এবং এটি কাম্য নয় উল্লেখ করে বাতিল হওয়া ভিসাগুলো পুনরায় যাচাই-বাছাই করার অনুরোধ জানানো হয়েছে।

ভুক্তভোগী প্রবাসীদের কাছ থেকে জানা গেছে, গত জুলাই মাস থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। এই সংক্রান্ত বার্তা কারও ই-মেইলে, কারও মোবাইল ফোনে আবার কারও ক্ষেত্রে সংশ্লিষ্ট কফিলের (নিয়োগকর্তা) কাছে পাঠানো হচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, যারা ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের খবর পেয়েছেন। আমিরাতে ফিরে যেতে না পারায় তারা সেখানে থাকা ব্যবসা ও পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি অভিযোগ নেই, তবুও হঠাৎ ভিসা বাতিল হওয়ায় তারা জীবিকা হারানোর শঙ্কায় পড়েছেন।

এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট কাটাতে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা অত্যন্ত জরুরি। এদিকে, যেসব প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে, তাদের বিস্তারিত তথ্য দিয়ে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ই-মেইলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ফিরতে না পেরে চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬