টাকার মেশিন হিসেবে ব্যবহার করা হয়েছে, অভিযোগ অভিনেত্রী পপির
- আপডেট সময় : ০১:২০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। মিষ্টি হাসি এবং নিখুঁত অভিনয়ের মাধ্যমে খুব দ্রুতই বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে এবং প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের মন জয় করে নেন। ক্যারিয়ারে অনেক উত্থান-পতন থাকলেও দর্শকের হৃদয়ে তার জায়গা আজও অটুট। বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তবে ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং স্পট থেকে শুরু করে সব জায়গায় মায়ের উপস্থিতি থাকলেও, সম্প্রতি জানা গেছে মায়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। অভিনেত্রীর মা বিভিন্ন গণমাধ্যমে পপির বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। এর প্রেক্ষিতে পপি জানালেন, সৎমা কখনও আপন হয় না। যে মায়ের হাত ধরে তিনি চলচ্চিত্র জগতে এসেছিলেন, তাকে সৎমা হিসেবেই উল্লেখ করেছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি, কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে ততই চাহিদা বাড়তো।’ তিনি আরও যোগ করেন, সৎ মায়ের সংসার থেকে তিনি যে পরিমাণ আঘাত পেয়েছেন, সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি।





























