ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩ টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিত্যক্ত ভবনের আগুন নিয়ন্ত্রণে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৬

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বেলা ১১টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাখালী রেলগেট এলাকার এস কে টাওয়ারের (এস কে শপিং মল) পেছনে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ওই পুরোনো ভবনে আগুন লাগার পর তাদের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অন্যদিকে, একই দিনে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি ৬ তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত অ্যাপেক্স শোরুমের আগুনও নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায়ও প্রাথমিকভাবে কোনো হতাহত, ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিত্যক্ত ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬