ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুর অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান ‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন চিত্রনায়িকা ঐশী কেবিনে থাকলে বেঁচে ফিরতাম না: হরমুজে হামলার বর্ণনা বাংলাদেশি নাবিকের রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মার্কিন যুদ্ধজাহাজে হামলার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অবরোধের মুখেও নিজেদের প্রতিরোধ অবস্থান বজায় রেখেছে ইরান। দেশটির ওপর আরোপিত নানামুখী চাপের মধ্যেও তেহরানের সামরিক সক্ষমতা হ্রাস পায়নি বলে দাবি করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালি ও ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করে রাখা মার্কিন যুদ্ধজাহাজগুলোতে আঘাত হানার পূর্ণ সক্ষমতা তেহরানের রয়েছে।

সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা এ কথা বলেন। তেহরানের সামরিক শক্তি ও সক্ষমতা কমে আসছে বলে ওয়াশিংটন যে দাবি করে আসছিল, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি। মার্কিন দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, আল্লাহ চাইলে আপনারা তা দেখতে পাবেন। খুব শীঘ্রই আপনারা এর ফলাফল প্রত্যক্ষ করবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কাবু করতে দেশটির ওপর দীর্ঘদিন ধরে কঠোর অবরোধ জারি রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কড়া নজরদারির পাশাপাশি ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটনের মিত্ররা। এই পরিস্থিতির কারণে ইরানের সামগ্রিক অবস্থা নাজুক হয়ে পড়লেও দেশটি তাদের প্রতিরোধ অবস্থান থেকে পিছপা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মার্কিন যুদ্ধজাহাজে হামলার পূর্ণ সক্ষমতা রয়েছে ইরানের

আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬