সোনারগাঁওয়ে হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাই, নারী আটক
- আপডেট সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। চেইনটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যরা অভিযুক্ত নারীকে ধাওয়া করে আটক করেন।
আটককৃত ওই নারীর নাম মোসা. সনিয়া আক্তার জান্নাত। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমণ্ডল এলাকার বাসিন্দা হৃদয়ের স্ত্রী। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী রোগী ও তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় উপস্থিত হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের নিরাপত্তা প্রসঙ্গে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান ছিল। তবে আনসার সদস্য মোতায়েন করার পর থেকে বর্তমানে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা অনেকটাই জোরদার হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

























