ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে নাৎসি শিবিরের হত্যাকাণ্ডে তদন্ত জার্মানিতে মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা

পাবনায় হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৯টি হর্ন জব্দ ও জরিমানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মোবাইল কোর্টে ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে যানবাহনে নির্ধারিত মানমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি বাস ও চারটি ট্রাকের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে পাবনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মোমিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মোমিন বলেন, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এগুলো মানুষের শ্রবণশক্তি ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। শব্দদূষণ কমাতে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি যানবাহনের চালক ও মালিকদের নির্ধারিত মানমাত্রার হর্ন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাবনায় হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৯টি হর্ন জব্দ ও জরিমানা

আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬