ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

নেপালে ভয়াবহ বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালের ভোতেকোশি ও ত্রিশূলী নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। রোববার সকালে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখনও ৫৮৯ জন বিদেশি পর্যটকসহ অন্তত ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। সরকারি তথ্যমতে, বন্যার পানির প্রবল তোড়ে অনেক মরদেহ শত শত কিলোমিটার ভাটির দিকে ভেসে গেছে।

বন্যাদুর্গত এলাকাগুলোর মধ্যে চিতওয়ান জেলা থেকে সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে, যার সংখ্যা ২৫৯টি। নিখোঁজদের তালিকায় রয়েছেন একটি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মী এবং নেপালি সেনা ও পুলিশের ৮৫ জন সদস্য।

উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী ও পুলিশের প্রায় ২০ হাজার সদস্য কাজ করছেন। হেলিকপ্টার ও বিশেষ উদ্ধারকারী দলের সহায়তায় এ পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়া ২৭৯ জন শ্রমিকও রয়েছেন। উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহগুলো শনাক্ত করার লক্ষ্যে বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নেপালে ভয়াবহ বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ আড়াই হাজার

আপডেট সময় : ১২:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬