ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিন উপকূলে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৯৩৫ রোগী বিশ্ব অক্টোপাস দিবস আজ: রহস্যময় এই প্রাণীর বিস্ময়কর সব তথ্য মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সুনির্দিষ্ট সংস্কারের তাগিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন সাহিত্যে ২০২৬ সালের নোবেল পেলেন কানাডীয় লেখিকা অ্যান কারসন কর্মকর্তাদের কর্তৃত্ববাদী না হয়ে সেবক হওয়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাস ভাঙচুর, যান চলাচল স্বাভাবিক দৌলতখানের ৭৩ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান খামেনিকে হত্যার পর ইরানের সামনে বড় সুযোগ: আবদুল্লাহ গুল

এক প্ল্যাটফর্মেই মিলবে বিদেশে উচ্চশিক্ষার সব তথ্য ও স্কলারশিপ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী। তবে এই স্বপ্ন পূরণের প্রথম ধাপেই তথ্য পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হতে হয় তাদের। কোন দেশে কী ধরনের স্কলারশিপ রয়েছে, আবেদনের যোগ্যতা ও শেষ সময় কবে, কিংবা ফান্ডের পরিমাণ কেমন—এসব জানতে শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, স্কলারশিপ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াতে হয়। তথ্যের এই ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে শিক্ষার্থীদের প্রচুর সময় নষ্ট হয় এবং অনেক সময় গুরুত্বপূর্ণ স্কলারশিপের আবেদনের সময়সীমাও পার হয়ে যায়।

শিক্ষার্থীদের এই বাস্তব সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি অভিনব প্ল্যাটফর্ম তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান নেহাল। তাঁর তৈরি এই প্ল্যাটফর্মটির নাম ‘BairePorbo’ (বাইরে পড়বো)। এই প্ল্যাটফর্মটি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিকে শিক্ষার্থীদের জন্য অনেক সহজ ও গতিশীল করে তুলবে বলে আশা করা হচ্ছে।

প্ল্যাটফর্মটির মূল বিশেষত্ব হলো এটি শুধু স্কলারশিপের তালিকাই দেখায় না, বরং ব্যবহারকারীর নিজস্ব একাডেমিক প্রোফাইল এবং লক্ষ্য বিবেচনা করে উপযুক্ত স্কলারশিপ খুঁজে দেয়। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শিক্ষার্থীর যোগ্যতা যাচাই, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং ধাপে ধাপে প্রস্তুতির একটি রোডম্যাপ তৈরি করে দেয় এই প্ল্যাটফর্ম। যবিপ্রবির সিএসই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক এদিন প্রতিনিধি সাব্বির রহমান রাব্বীল প্ল্যাটফর্মটির বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

নির্মাতার ভাষায়, বাংলাদেশের অনেক শিক্ষার্থীর কাছেই বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে পর্যাপ্ত তথ্য থাকে না। ফলে তারা শুরু থেকে সেভাবে প্রস্তুতি নিতেও পারে না। অন্যদিকে প্রয়োজনীয় তথ্য পেতে একজন শিক্ষার্থীকে বিভিন্ন ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয়ের পেজ, স্কলারশিপ পোর্টাল এবং একাধিক ফেসবুক গ্রুপ ঘেঁটে তথ্য সংগ্রহ করতে হয়। একই তথ্য বারবার খুঁজতে গিয়ে যেমন সময় নষ্ট হয়, তেমনি গুরুত্বপূর্ণ কোনো সুযোগ চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। নিজের উচ্চশিক্ষার প্রস্তুতির সময় কাছ থেকে এই সমস্যাগুলো দেখেই নেহালের মনে প্রশ্ন জাগে, একজন শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী স্কলারশিপ, যোগ্যতা, আবেদনের শেষ সময় এবং আবেদনের তথ্য যদি এক জায়গায় পাওয়া যেত, তাহলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ হতো। সেই চিন্তা থেকেই BairePorbo-এর যাত্রা।

BairePorbo-এর নির্মাতা সমস্যাটিকে দুটি শব্দে ব্যাখ্যা করেছেন, অধিক তথ্য এবং তথ্য খণ্ডন। স্কলারশিপের তথ্য অনলাইনে অহরহ। কিন্তু সমস্যা হলো, সেগুলো তথ্য এক জায়গায় নেই। কোনো ওয়েবসাইটে পাওয়া যায় আবেদনের যোগ্যতা, অন্য কোথাও আবেদনের শেষ সময়, আবার অন্য জায়গায় পাওয়া যায় ফান্ডিং এর তথ্য। একজন শিক্ষার্থীর জন্য কোন স্কলারশিপ বাস্তবে উপযুক্ত, সেটি নির্ধারণ করাও একটা সমস্যা। শত শত স্কলারশিপের একটি তালিকা দেখিয়ে দিলেই একজন শিক্ষার্থীর সমস্যা সমাধান হয় না। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ডিগ্রী, বিষয়, দেশ ও অন্যান্য যোগ্যতার সঙ্গে কোন স্কলারশিপের মিল রয়েছে সেটি জানা আরও গুরুত্বপূর্ণ। BairePorbo সেই জটিল প্রক্রিয়ার সহজ ও যথাযথ উপকরণ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

এক প্ল্যাটফর্মেই মিলবে বিদেশে উচ্চশিক্ষার সব তথ্য ও স্কলারশিপ

আপডেট সময় : ১১:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬