ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চিকিৎসা ও নিরাপত্তা সংকট, ঝুঁকিতে হাজারো শ্রমিক ঋণের ভারে জর্জরিত খুলনার সুপার জুট মিল ও সুপারেক্স লেদার নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে ৫ দিনের অভিযানে আটক প্রায় ৫০০ ১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি সব নাগরিককে সমান সুযোগ দিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকে গেলেন মাহদী হাসান

শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তিন সাংবাদিককে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আগামী ২৪ আগস্ট জেল কর্তৃপক্ষকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ প্রদান করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করার সময় 'রাজাকার' শব্দটি ব্যবহার করেছিলেন, যা শিক্ষার্থীদের কাছে অবমাননাকর ছিল। প্রসিকিউশনের দাবি, এই মন্তব্যের প্রেক্ষিতেই ওই রাতেই বিক্ষোভ শুরু হয়েছিল।

অভিযোগে আরও বলা হয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত এই তিন সাংবাদিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি 'কাউন্টার-ন্যারেটিভ' বা পাল্টা বয়ান তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা চ্যানেলটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

উল্লেখ্য যে, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনায় দায়ের করা অপর একটি মানবতাবিরোধী অপরাধের মামলারও মুখোমুখি হচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

শ্যামল, মোজাম্মেল ও রুপাকে ২৪ আগস্ট ট্রাইবুনালে হাজিরের নির্দেশ

আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬