ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

জনগণের স্বস্তির জন্য কাজ করছে বর্তমান সরকার: রুহুল কবির রিজভী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। দেশের বর্তমান সংকট নিরসনে তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বর্তমান সরকারের ছয় মাসের অর্থাৎ ১৮০ দিনের কর্মকাণ্ডের ওপর একটি ধারণাপত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

অনুষ্ঠানটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জনগণের স্বস্তির জন্য কাজ করছে বর্তমান সরকার: রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬