ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রাবাড়ীতে পার্ক ও ফুটপাত দখলমুক্ত করল দক্ষিণ সিটি করপোরেশন সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার বিয়ের ১৪ দিন আগে ডেঙ্গুতে মৃত্যু, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর মতিঝিলে রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে হামলা ও ভাঙচুর মিরপুরে শিশুকে বেল্ট দিয়ে পেটানো সেই নিরাপত্তাকর্মী পুলিশ পাহারায় হাসপাতালে প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি: ২০৫০ সালে প্রবীণ সংখ্যা দাঁড়াবে ৫ কোটিতে রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানো অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার পিরোজপুরে আইনি ও আর্থিক সহায়তা নিয়ে ‘সেভ বাংলাদেশ’র যাত্রা হাসপাতালে ঠাঁই নেই ডেঙ্গু রোগীর, অক্টোবরে আরও অবনতির আশঙ্কা ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, সংঘর্ষে আহত অন্তত ১০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংসদ সদস্য আমির হামজাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার 'কটূক্তিমূলক' বক্তব্যের প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ওই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষ করে গাড়িযোগে নিজ বাড়িতে ফিরছিলেন মুফতি আমির হামজা। ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করার সময় তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এমপি মুফতি আমির হামজা অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতা-কর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়। এই হামলায় তিনি নিজে এবং জামায়াতের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ দাবি করেন, তাদের নেতা ভিপি নূর এবং রাশেদ খানকে নিয়ে এমপি আমির হামজার কটূক্তির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলেন। ওই সময় জামায়াতের নেতা-কর্মীরা তাদের সমাবেশে অতর্কিত হামলা চালায় এবং দলীয় কার্যালয় ভাঙচুর করে। এতে তিনিসহ গণঅধিকার পরিষদের তিনজন আহত হন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এমপির বাসভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, সংঘর্ষে আহত অন্তত ১০

আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬