ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৮ সালের মার্কিন নির্বাচনে লড়তে পারেন ওকাসিও-কর্টেজ বিয়ে করলেন জাকসু এজিএস মেঘলা ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৩৮ জনের মৃত্যু, ২৩৫ আফটারশক হারিকেন কর্মসূচিতে ফ্যান চলা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাব দিলেন আসিফ মাহমুদ শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা কালিয়াকৈরে বাস ও গরুবোঝাই ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২ রংপুর নগরীর জলাবদ্ধতা নিরসনে কেডি ক্যানেল উদ্ধারের দাবি সিরাজগঞ্জে সংসদ সদস্যের গাড়িবহরে হামলা ও ভাঙচুর বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে বাড়ছে অনিশ্চয়তা

ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ ‘ক্রিয়েটর স্টুডিও’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত সম্পূর্ণ নতুন এবং আলাদা একটি অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের এই বিশেষ অ্যাপটি ক্রিয়েটরদের ভিডিও বা পোস্টের দর্শক বাড়াতে এবং অনুসারীদের সঙ্গে সহজে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করবে। কিছুদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর অ্যাপল বা আইওএস ব্যবহারকারীদের জন্য এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই অ্যাপটিতে মেটা যুক্ত করেছে নিজস্ব ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রিয়েটরের কাজের ধরন, লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বিশ্লেষণ করে বিভিন্ন পরামর্শ দেবে। আগে পেজের পারফরম্যান্স বুঝতে ক্রিয়েটরদের জটিল সব চার্ট ও হিসাব-নিকাশ দেখতে হতো। এখন তারা সরাসরি এআই-কে প্রশ্ন করতে পারবেন। যেমন—কখন পোস্ট করা উচিত কিংবা দর্শকরা পোস্টে কী মন্তব্য করছেন, এআই এসবের দ্রুত ও সহজ উত্তর দেবে।

মেটার এই অ্যাপ নিয়ে আসার মূল লক্ষ্য হলো টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা এবং ক্রিয়েটরদের ফেসবুকেই ধরে রাখা। পাশাপাশি কাজের আইডিয়া বা পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ক্রিয়েটররা যেন চ্যাটজিপিটির মতো বাইরের কোনো টুলের ওপর নির্ভর না করেন, সেটি নিশ্চিত করাও মেটার উদ্দেশ্য। অ্যাপটিতে রয়েছে ‘এআই কমেন্ট টুল’ নামের একটি দারুণ ফিচার, যা পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো খুঁজে বের করবে এবং ক্রিয়েটরের নিজস্ব কথা বলার ধরন অনুযায়ী উত্তরের একটি খসড়া তৈরি করে দেবে। ক্রিয়েটররা চাইলে পোস্ট করার আগে সেই উত্তর সংশোধন করে নিতে পারবেন।

প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলেই ক্রিয়েটররা তাদের দিনের জরুরি কাজগুলোর একটি গোছানো তালিকা দেখতে পাবেন। সেখানে পূর্ববর্তী পোস্টের পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্যের অগ্রগতি এবং কাদের মন্তব্যের উত্তর দেওয়া প্রয়োজন, সেসব তথ্য সুন্দরভাবে সাজানো থাকবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটররা এই অ্যাপটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।

মেটা শুধু এই একটি অ্যাপই নয়, সম্প্রতি আরও বেশ কিছু নতুন অ্যাপ বাজারে এনেছে। এর মধ্যে রয়েছে ফেসবুক গ্রুপের জন্য রেডিটের মতো অ্যাপ ‘ফোরাম’, বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করার অ্যাপ ‘ইনস্ট্যান্টস’, গেম খেলার অ্যাপ ‘পকেট’ এবং শিশুদের জন্য এআই প্রযুক্তির সাহায্যে গল্প তৈরির অ্যাপ ‘স্টোরিকিট’।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ ‘ক্রিয়েটর স্টুডিও’

আপডেট সময় : ০৮:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬