ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, সুমাত্রায় অনুভূত ৬.৪ মাত্রার কম্পন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই নতুন কম্পনের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি। সংস্থাটির তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের পর কোনো আফটারশক বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিএমকেজির বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৬৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিমালুঙ্গুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্থলভাগে। কম্পনটি তেবিং তিঙ্গি, কাবানজাহে ও লিমাপুলু এলাকার বাসিন্দারা অনুভব করেছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার ভোরে ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের পর কয়েক ডজন আফটারশক অনুভূত হয়। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, সুমাত্রায় অনুভূত ৬.৪ মাত্রার কম্পন

আপডেট সময় : ০৯:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬