
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই নতুন কম্পনের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি। সংস্থাটির তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের পর কোনো আফটারশক বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিএমকেজির বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৬৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিমালুঙ্গুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্থলভাগে। কম্পনটি তেবিং তিঙ্গি, কাবানজাহে ও লিমাপুলু এলাকার বাসিন্দারা অনুভব করেছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার ভোরে ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের পর কয়েক ডজন আফটারশক অনুভূত হয়। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২