ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ বছরের চুক্তিতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পেল ডিপি ওয়ার্ল্ড বরিশালে মাদকবিরোধী অভিযানে এএসআইসহ চারজন আটক ফোনে ‘নামতেছি’ বলে নিখোঁজ কাজল, স্বামীও আত্মগোপনে জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী হিমি সব নাগরিককে সমান সুযোগ দিতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী সিইসির পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, রাষ্ট্রপতির মুখোমুখি বিরোধীরা বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে আটকে গেলেন মাহদী হাসান ব্রাহ্মণবাড়িয়া ডাকঘরে সৌদি আরবের পার্সেল থেকে ১০ কেজি মালামাল উধাও বিমানবন্দরে হয়রানির অভিযোগ: তিন নারীর জবানবন্দি নিল তদন্ত কমিটি শিশুর অধিকার রক্ষা ও সুস্থ শৈশব নিশ্চিত করার তাগিদ

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। গত শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্ক অঙ্গরাজ্যে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর—যারা বর্তমানে খুব খারাপভাবে পরাজিত হচ্ছে—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এরপর তিনি জোর দিয়ে বলেন, এটি সত্যি।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান জলপথটিতে চলাচল সীমিত করেছে এবং যুক্তরাষ্ট্রও ইরান-সংশ্লিষ্ট জাহাজ ও বন্দরকে ঘিরে নৌ অবরোধ বজায় রেখেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ, যেখানে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ নির্ভরশীল। ফলে এখানে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় থমকে যায়। এর আগের দিন নয়টি পণ্যবাহী জাহাজ পার হলেও আগস্ট মাসে প্রতিদিনের গড় ছিল প্রায় ১২টি। একই সময়ে দুটি জাহাজে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। গত ১২ আগস্ট তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, মার্কিন নৌ অবরোধের কারণে প্রণালিটি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে এই নিয়ন্ত্রণ ধরে রাখবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব। জাহাজ পরিবর্তন করে এই অবরোধ দীর্ঘ সময় বজায় রাখা হবে বলে তিনি জানিয়েছেন। তবে ট্রাম্পের হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার বক্তব্যটি তিনি কীভাবে বাস্তবায়ন করবেন বা এটি আনুষ্ঠানিক মার্কিন নীতিতে পরিণত হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত ইরান কিছু বলেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৫:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬