ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করেছেন। সমাধিসৌধের আশপাশের এলাকাতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গীসহ জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা শুক্রবার থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন এবং শনিবার আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেবেন বলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন। জেলা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে একটি যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকায় পৌঁছায় এবং পরে পুনরায় জেলা শহরে ফিরে আসে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আগামী দিনেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপডেট সময় : ০৫:০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬