ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনতে ৫-৬ হাজার টাকার স্মার্টফোন পিরোজপুরের নাজিরপুরে কলাগাছের ভেলার জমজমাট প্রতিযোগিতা সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, বিনিয়োগকারীদের ১২ লাখ ডলার দাবি ভিডিও কলে প্রেমিকের সাথে কথা বলার সময় মডেল রিধির আত্মহত্যা ভারতের তরুণদের কণ্ঠে আবারও সেই বিতর্কিত ‘আজাদি’ স্লোগান সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত ১৫ আগস্টের অভ্যুত্থান ও মুজিব হত্যাকাণ্ড: মার্কিন নথির বিশ্লেষণ ১২৮ টাকায় বিক্রি হলো ভারতের ফুটবল ক্লাব জামশেদপুর এফসি হাজীগঞ্জে আব্দুল মান্নানের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সভা জিম্বাবুয়েতে নৌকাডুবি: ৬৮ জনের মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযান অব্যাহত

টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টালিউড মেগাস্টার জিতের বায়োপিকধর্মী সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। তবে সিনেমাটির মুক্তির আগমুহূর্তে টালিউডের চিরপরিচিত দেব-জিৎ রেষারেষি নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন প্রযোজক রানা সরকার। তিনি জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিংয়ের গতিকে খাটো করে এক বছর আগে দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমার হাউসফুল অগ্রিম বুকিংয়ের স্ক্রিনশট শেয়ার করেছেন।

সামাজিক মাধ্যমে ‘ধূমকেতু’ সিনেমার টিকিটের চাহিদা তুলে ধরে রানা সরকার জিতের ভক্তদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘টজিদ্দার ফ্যানদের একটু উৎসাহ দেওয়ার জন্য এ পোস্ট…। এক বছর আগে ১৪ আগস্ট রিলিজের দুদিন আগে ১২ আগস্ট এটি ছিল ধূমকেতুর আগাম বুকিং। দুটি সিনেমা প্লেক্সে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আগাম বুকিং খুলে গেছে, তাড়াতাড়ি করুন জিৎ ভক্তরা, প্রমাণ করুন জিৎ সেরা।’ এই পোস্টের মাধ্যমে প্রযোজক স্পষ্ট করেছেন যে, মুক্তির মুখে জিতের নতুন সিনেমার টিকিট বিক্রির গতি দেবের সেই পুরনো রেকর্ডের তুলনায় পিছিয়ে রয়েছে।

প্রযোজকের এই উসকানিমূলক তুলনার কড়া সমালোচনা করেছেন জিতের ক্ষুব্ধ ভক্তরা। এক অনুরাগী একে ‘পরপীড়ক বিকৃত মানসিকতা’ বলে অভিহিত করে প্রশ্ন তুলেছেন, ‘আপনি কি এসব করে খুব মজা পান? এ রকম স্যাডিস্ট মেন্টালিটি কেন?’ তবে ভক্তদের ক্ষোভের মুখেও পিছু হটেননি রানা সরকার। তিনি প্রতিবাদী ভক্ত ও জিতের ফ্যান ক্লাবের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, ‘কী, চ্যালেঞ্জ একসেপ্ট করবে না?’

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব বনাম জিৎ দ্বৈরথ দীর্ঘদিনের। স্বাধীনতা দিবসে দুই তারকার মুখোমুখি লড়াইয়ের জল্পনা থাকলেও গত মাসে দেব তার আসন্ন সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন। এ বিষয়ে জিৎ জানিয়েছেন, দেবের সাথে তার এ নিয়ে কোনো কথা হয়নি এবং এটি সম্পূর্ণ দেব ও নন্দী মুভিজের সিদ্ধান্ত। এছাড়া দেবের সাথে তার ব্যক্তিগত কোনো মনোমালিন্য নেই বলেও জিৎ উল্লেখ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং

আপডেট সময় : ১২:৪৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬