ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে ছিল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড অবসরের টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি ডারউইন টেস্টের শেষ দিনে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে ধানমন্ডি ৩২ নম্বরে মারধর ও শিঙাড়া বিলির অভিযোগে আটক ২ অক্টোবরে চালু হবে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল ভুল পরিচয়ে কারাভোগ করা সোনা মিয়া কক্সবাজার কারাগার থেকে মুক্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে দারুণ ব্যাট করেছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত টাইগাররা ২ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে। এর ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত আছেন ওপেনার তানজিদ হাসান তামিম ৭৪ রানে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৮ রানে। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত ৪৩ রানের জুটি গড়েছেন।

প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে কেবল মুমিনুল হকের উইকেট। ৪৯ রান করা মুমিনুল হক জশ হ্যজলউডের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৯৫ বলের এই ইনিংসের মাধ্যমে দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুলের ১০২ রানের জুটি ভেঙে যায়।

সেশনটিতে তানজিদ তামিম ছিলেন দুর্দান্ত। বিশেষ করে ওয়েবস্টারের বলে ডাউন দ্য উইকেট এসে মারা ছক্কাটি ছিল দেখার মতো। এছাড়া তার ড্রাইভ ও ব্যাকফুটে করা পাঞ্চগুলোও ছিল নজরকাড়া। ৬২ রানের মাথায় স্মিথ একবার তানজিদের ক্যাচ ছাড়েন। মাত্র দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তানজিদের প্রথম ফিফটি। দ্বিতীয় সেশনে তানজিদ ও নাজমুল হোসেন শান্তর জুটির দিকে তাকিয়ে আছে দল। অস্ট্রেলিয়া এই সেশনে তাদের ছয়জন বোলার ব্যবহার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেশনে ব্যবধান ১৭ রানে নামাল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬