ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে: আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়ে বাংলাদেশের জয় ফেনীর সোনাগাজীতে মাদকসহ ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪ জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল ফ্রান্স, সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ রাজধানীর শান্তিনগরে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়ে শীর্ষে অবস্থান শক্ত করল বার্সেলোনা অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া সময় কমিয়ে আনা এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় বজায় রাখতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে, নির্ধারিত এই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি জানান, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করে নির্বাচনী পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসি নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং ১৮ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

এই সময়সূচির ফলে শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষার পর প্রস্তুতির জন্য প্রায় দুই মাস সময় পাবে। তবে সাধারণত নির্বাচনী পরীক্ষার পর আড়াই থেকে তিন মাস সময় পাওয়া যায় বলে এবার প্রস্তুতির সময় কিছুটা কম। ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কিছু প্রতিষ্ঠান অক্টোবরের মাঝামাঝি নির্বাচনী পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করলেও অধিকাংশ প্রতিষ্ঠান সরকারি শিক্ষাপঞ্জি অনুসরণ করে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে তা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

প্রস্তুতির সময় নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মনে করেন, সময়মতো পাঠ্যসূচি শেষ করা গেলে কোনো বড় সমস্যা হবে না। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করার তাগিদ দিয়েছেন।

উল্লেখ্য, করোনা মহামারির পর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রথাগত সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি। ২০২৬ সালে এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, বিভিন্ন কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে প্রতিবছর কয়েক মাস করে সময় হারিয়ে যাচ্ছে, যা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সেশনজটের মুখে ফেলছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবং শিক্ষাবর্ষের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি

আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬