ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুদানে ৬ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা বন্ধের ঝুঁকি ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার আফগানিস্তানে বাগানের মাটি খুঁড়ে মিলল সোভিয়েত আমলের অবিস্ফোরিত বোমা ব্রেখটের আয়নায় ফ্যাসিবাদ ও ক্ষমতার উত্থান-পতনের রাজনীতি ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর প্রতিশ্রুতি এমবাপ্পের অবসরে যাওয়া ১ লাখ ১৪ হাজার শিক্ষক পাবেন বকেয়া পাওনা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি চর্চায় তথ্যমন্ত্রীর আহ্বান প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা করলেন বিনিয়োগকারীরা ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ ও দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক সোনম ওয়াংচুকের

ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগে ত্রিশালের ইউএনও প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। ইজারাদারের কর্মী ও সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় ও শারীরিকভাবে প্রহার করার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাক্কলন ও আদেশ অনুবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় বুধবার (১২ আগস্ট) দুপুরে, যখন উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালু বিক্রির একটি পয়েন্টে ইউএনও কর্তৃক ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পর বৃহস্পতিবার দিনভর ইউএনও আরাফাত সিদ্দিকী তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এ সময় বিভিন্ন কাজে আসা সেবাপ্রার্থীরা কোনো তথ্য ছাড়াই ফিরে যান।

এদিকে, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্থানীয় ত্রিশাল পৌর এলাকায় একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমানের উপস্থিতিতে আয়োজিত এ বৈঠকে ইজারাদারের লোকজন ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বৈঠকের একপর্যায়ে ইউএনও সেখানে উপস্থিত হয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং এখন আর কোনো সমস্যা নেই। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আইনসংগত কার্যক্রম চলাকালে হঠাৎ ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত বিষয়টির জন্য তিনি দুঃখিত এবং বিষয়টি তিনি অনুভব করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগে ত্রিশালের ইউএনও প্রত্যাহার

আপডেট সময় : ১০:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬