ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমের দাম বাড়লেও লোকসানে পিরোজপুরের খামারিরা, বন্ধের পথে ৩০০ খামার সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক দিল্লির ব্রিকস সম্মেলনে তারেক রহমানের সফর নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা মাত্র পাঁচ মাসে কুরআনের হাফেজ বুরুন্ডির তরুণ নওমুসলিম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা গ্রেফতার সিলেটে ময়লার স্তূপে মিলল কাটা পা, তদন্তে পুলিশ রাজধানীতে অঞ্চলভিত্তিক ব্যাটারিচালিত রিকশা চলাচলের নতুন পরিকল্পনা সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩, আহত ১০ ছাত্রদলের নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে রাকিবের বিদায়ী ফেসবুক পোস্ট

লক্ষ্মীটারীতে ৪ জন সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার-২

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ৩১৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীটারীতে ৪ জন সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার-২

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ ৪ সাংবাদিক।
এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানিয়েছেন
(২৬ এপ্রিল) বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ সময় আহত হন সাংবাদিক একেএম সুমন মিয়া, এশিয়ান টেলিভিশনের ক্যামেরপার্সন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক বাদশাহ ওসমানী বাদী হয়ে হামলাকারী লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টার ফলনের সচিত্র প্রতিবেদনের তথ্য সংগ্রহে যান বাদশাহ ওসমানীসহ আরও চার সাংবাদিক।
সেখান ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা, লাইভ ডিভাইস ও ওয়্যারলেস মাইক্রোফোন ভাঙচুর করে তা ছিনিয়ে নেয়।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনা তদন্ত করা হয়।
নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে এসআই সত্যেন্দ্রনাথ, এসআই শাহনেওয়াজ, এএসআই হাবিবুল্লাহ ও দুজন ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে আজ (২৭ এপ্রিল ) বৃহস্পতিবার দুপুরে আাসামী লুলু মিয়া (৪২) ও মৃত সহিদার রহমানের ছেলে দুলাল মিয়া (৫৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লক্ষ্মীটারীতে ৪ জন সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার-২

আপডেট সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩