সংবাদ শিরোনাম :
প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদনটি করেন।
উক্ত রিটে প্রধান নির্বাচন কমিশনার এবং সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত ওই তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। যদি একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে ওইদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin



























