ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার চিন্তাশক্তি ও সৃজনশীলতা কমায়: রাষ্ট্রপতি উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রাবিতে রবীন্দ্র ও নজরুলসংগীতের বৈচিত্র্য নিয়ে জাতীয় সেমিনার শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের আয়োজনে ‘রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের সাংগীতিক বৈচিত্র্য’ শীর্ষক এক জাতীয় সেমিনার শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।

সেমিনার উদ্বোধনকালে উপাচার্য বলেন, রবীন্দ্রসংগীত মানবিকভাব ও প্রকৃতির সূক্ষ্মতাকে স্পর্শ করে, অন্যদিকে নজরুলসংগীত স্বাধীনচেতা, বিপ্লবী ও সমাজ সংস্কারক শক্তিকে প্রেরণা যুগিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই দুটি সংগীতধারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল রত্ন এবং এগুলোর বাণী, সুর ও ছন্দের বৈচিত্র্য শিল্পকলা ছাড়াও আমাদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের অনুপ্রেরণার বড় উৎস।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সেমিনারের প্রথম দিন বুধবার ২টি একাডেমিক সেশনে ৯টি প্রবন্ধ উপস্থাপিত হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৪টি একাডেমিক সেশনে ১৬টি প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। সেমিনারে রাবির পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক এবং সংগীত সংশ্লিষ্টরা অংশগ্রহণ করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাবিতে রবীন্দ্র ও নজরুলসংগীতের বৈচিত্র্য নিয়ে জাতীয় সেমিনার শুরু

আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬