সংবাদ শিরোনাম :
সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। মৃত্যুর প্রকৃত কারণ ও পেছনের রহস্য উদঘাটনে পুলিশ ও তদন্তকারী দল কাজ শুরু করেছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh



























