ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার

রাজধানীতে প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত ৩ গাড়ি, তীব্র যানজট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ধ্যায় রাজধানীজুড়ে প্রবল বর্ষণের ফলে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ায় নগরজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃষ্টির এই দুর্যোগপূর্ণ সময়ে ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকায় চার রাস্তার মোড়ে ফুটপাতে থাকা একটি গাছ উপড়ে পড়ে। এতে সড়কে থাকা তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাছটি উপড়ে পড়ার পর ওই সড়ক দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। বৃষ্টির কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার ও মৌচাকসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত ৩ গাড়ি, তীব্র যানজট

আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬