ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ভবন, নিহত ২০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। ভূগর্ভের প্রায় ৮২ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।

দেশটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের তীব্র কম্পন কলম্বিয়ার বিভিন্ন শহরের পাশাপাশি প্রতিবেশী দেশ ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, কালী শহরে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে এবং মেয়র আলেহান্দ্রো এদের জানিয়েছেন যে, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষ আটকা পড়েছেন। এছাড়া কুইবদো ও পেরেইরা শহরেও অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কুইবদো শহরে একটি চারতলা ভবন ধসে পড়ার পর চারজন মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। মানিজালেস শহরের একটি ক্যাথেড্রালও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে।

পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার তৎপরতা জোরদার করতে দেশটির ছয়টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য আফটারশক এবং ভবন ধসের ঝুঁকির কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

নতুন দায়িত্ব নেওয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ব্যক্তিগতভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব নিয়েছেন। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য একটি ইউনিফায়েড কমান্ড পোস্ট গঠনের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি পেরেইরা শহরে সরেজমিনে পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, আপনারা একা নন। সরকার এখানে আছে এবং ব্যবস্থা নিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ভবন, নিহত ২০

আপডেট সময় : ১০:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬