ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় মহিষ চুরি রোধে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

শিশুশ্রম বন্ধে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার নিশ্চয়তা জরুরি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিভিন্ন কলকারখানা, যানবাহন, দোকানপাট, বাসাবাড়ি এবং কৃষিকাজে এখনো বিপুলসংখ্যক শিশু শ্রম দিয়ে যাচ্ছে। সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগের এই পরিস্থিতির পেছনে প্রধানত দারিদ্র্য এবং পারিবারিক অসচেতনতা দায়ী। অনেক দরিদ্র পরিবারে মৌলিক চাহিদা মেটানোর তাগিদে শিশুরা উপার্জনে নামতে বাধ্য হয়। বিশেষ করে অভিভাবকদের শিক্ষাগত যোগ্যতার অভাবে তারা সন্তানের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের চেয়ে বর্তমান উপার্জনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।

মালিকপক্ষও কম মজুরিতে শিশুদের দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়ার সুযোগ গ্রহণ করে। এর ফলে শিশুরা স্কুল থেকে ছিটকে পড়ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত হচ্ছে। যদিও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কলকারখানা বা যেকোনো প্রতিষ্ঠানে শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ, তবে বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন।

শিশুরাই জাতির ভবিষ্যৎ, কিন্তু দারিদ্র্য ও সামাজিক অসচেতনতার কারণে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের স্বাভাবিক মানসিক বিকাশকে ব্যাহত করছে। এই সংকট নিরসনে দরিদ্র পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রদান, সবার জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা এবং শিশুদের একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

শিশুশ্রম বন্ধে দারিদ্র্য বিমোচন ও শিক্ষার নিশ্চয়তা জরুরি

আপডেট সময় : ০৬:৪৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬