ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ রাজপুত্রের দেহাবশেষ পাঠানোর নেপথ্যে তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু গাজা শান্তি পরিকল্পনার পথে বড় বাধা নেতানিয়াহু, অভিযোগ কাতারের

চাঁপাইনবাবগঞ্জে আদালতে বিক্ষোভ, এজলাসের কাচ ভাঙচুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৯ আগস্ট) দুপুরে আদালতের দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিক্ষোভের সময় আদালতের একটি এজলাস এবং বিচারকের খাসকামরার দরজার কাচ ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্বেচ্ছাসেবক দলের নেতাদের দাবি, একটি মামলায় হাজিরা দিতে গিয়ে এজলাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিচারকের করা মন্তব্যের প্রতিবাদেই তারা আদালতের বাইরে বিক্ষোভ করেছেন। তবে ভাঙচুরের সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন বলে তারা দাবি করেছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী জানান, বিচারককে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বিক্ষোভ করেছেন। তিনি ভাঙচুরের সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার দাবি জানান।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফরহাদ হোসেনের দাবি ভিন্ন। তিনি জানান, বিচারক সরকারের সমালোচনা করেননি, বরং আদালত চলাকালে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা বলেছিলেন। এরপরই আদালতের বাইরে থাকা নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন এবং একপর্যায়ে বিচারকের খাসকামরার দরজা ও এজলাসের দরজার কাচ ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার পরিদর্শক (অভিযান) আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবস্থানকারীদের সরিয়ে দেয়। তিনি আরও বলেন, বিচারকের সাথে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে খাসকামরা ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ না থাকায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে আদালতে বিক্ষোভ, এজলাসের কাচ ভাঙচুর

আপডেট সময় : ০২:৩৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬