ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি, দুই রুটের যাত্রা বিলম্বিত বন্য প্রাণী পাচারে একই ব্যক্তিদের বারবার জড়িত হওয়ার নেপথ্যে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী নাটোরে বাসের ধাক্কায় গরুবাহী ভটভটি উল্টে নিহত ২ রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ৪৮৫ জন গ্রেফতার ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেতারা আগস্ট মাসে বজ্রঝড় ও বন্যার পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর গণভবনের জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতারা শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক উত্তেজনা রাষ্ট্র রূপান্তরের যুগসন্ধি ও ২০২৪-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ৎ পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারি করবেন, তাদের বিষয়টি ভেবে দেখা উচিত।

আইনমন্ত্রী উল্লেখ করেন, দেশের সব খাতের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছেন। কৃষকরা হাড়ভাঙা খাটুনি খেটে ফসল ফলিয়েও ন্যায্য দাম পাচ্ছেন না। বাজারে আসার পর তারা সিন্ডিকেটের কবলে পড়ে জিম্মি হয়ে পড়েন।

কৃষকদের হয়রানির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, এক মণ পাট বা পেঁয়াজ বিক্রির সময় কৃষকদের অতিরিক্ত ২ কেজি তোলা দিতে হতো। এরপর বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও হিজড়ারাও তোলা আদায় করে। ফলে এক মণে কৃষককে ৪৫ কেজি পণ্য দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অনায্য।

বাজারের এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে মো. আসাদুজ্জামান জানান, এরই মধ্যে সব হাট ও বাজারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব ব্যবসায়ী তোলা না পেলে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।

পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬