ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত বাড়ল? অসুস্থ রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান, দিলেন আর্থিক সহায়তা জয়পুরহাটে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে এক বছর পর নারীর কঙ্কাল উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের বেঙ্গালুরুতে একটি ডুপ্লেক্স বাড়ি থেকে দক্ষায়িণী (৫২) নামের এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বাগালাগুন্টে এলাকার ওই বাড়িতে প্রায় এক বছর ধরে তাঁর মরদেহটি পড়ে থাকলেও বিষয়টি এত দিন কারও জানা ছিল না।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী ও সন্তানের মৃত্যুর পর থেকেই চরম মানসিক বিষণ্নতায় ভুগছিলেন দক্ষায়িণী। প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী উমেশ মারা যান। পরবর্তী সময়ে তাঁদের ছেলেও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে তিনি ওই বাড়িতে সম্পূর্ণ একা হয়ে পড়েন।

তদন্তকারীদের ধারণা, প্রায় এক বছর আগেই দক্ষায়িণীর মৃত্যু হয়েছিল। এই দীর্ঘ সময়ে তাঁর মেয়ে কিংবা জামাতা কেউই ওই বাড়িতে খোঁজ নিতে আসেননি। বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকার এই ঘটনার খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কঙ্কালটি উদ্ধার করে। ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে এক বছর পর নারীর কঙ্কাল উদ্ধার

আপডেট সময় : ১০:৫৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬