ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক

রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি, দুই রুটের যাত্রা বিলম্বিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে ঢাকা-রোম-টরন্টো রুটের আরেকটি ফ্লাইটের নির্ধারিত যাত্রাও পিছিয়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি৩০৬ (BG306) ফ্লাইটের উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থানকালে এই অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি মেরামতের কাজ চলছে। কারিগরি ত্রুটি পুরোপুরি দূর হওয়ার পর এবং নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

একই উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার কথা থাকায় বিজি৩০৫ (BG305) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে। বিমান বাংলাদেশ জানিয়েছে, বিজি৩০৫ ফ্লাইটের নতুন প্রস্থানের সময় নির্ধারণ করা হয়েছে শনিবার দুপুর ১টায়। এই ফ্লাইটের যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে বিজি৩০৬ ফ্লাইটের সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এদিকে, রোমে আটকে পড়া বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের সুবিধার্থে স্থানীয় হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ। যেকোনো জরুরি প্রয়োজনে বা তথ্য জানতে যাত্রীরা বিমানের হটলাইন নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রোমে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি, দুই রুটের যাত্রা বিলম্বিত

আপডেট সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬