ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বিতর্কিত রাষ্ট্রপতিদের ইতিহাস: মোশতাক থেকে সাহাবুদ্দিন লোকসানের ঝুঁকি নিয়েই দুই রুটে ফের ফ্লাইট চালু করল বিমান দুই বছর পর প্রকাশ্যে শামীম ওসমান, নিউইয়র্কে কর্মীসভায় বক্তব্য ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগে ট্রাম্পের নতুন কৌশল মহাস্থানগড়ের সীমানায় সব ধরনের নির্মাণকাজে আপিল বিভাগের স্থিতাবস্থা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ফিরতে পারে ম্যানেজিং কমিটি যাত্রাবাড়ীতে ভ্যানচাপায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সিদ্দিক হোসেন গণতন্ত্র হরণের দিন থেকেই জুলাই আন্দোলনের শুরু: মুক্তিযুদ্ধমন্ত্রী ১২৩ টাকায় বিক্রি হচ্ছে আমেরিকার ঐতিহাসিক বাড়ি, তবে রয়েছে বড় শর্ত

৫২ বছর বয়সেও কাজল যেভাবে ধরে রেখেছেন চিরসবুজ সৌন্দর্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বলিউড অভিনেত্রী কাজল ৫২ বছর বয়সেও নিজের সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থিতি অটুট রেখেছেন। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েংগে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের পথচলায় এখন নিয়মিত বড় পর্দায় তাকে খুব একটা দেখা না গেলেও, বেছে বেছে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে তিনি সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

দুই সন্তানের জননী হওয়ার পাশাপাশি পরিবার, ব্যক্তিগত জীবন ও অভিনয়—সবকিছু সামলেও কাজলকে এখনো বেশ আত্মবিশ্বাসী ও উজ্জ্বল দেখায়। বয়স বাড়লেও তার ব্যক্তিত্ব ও সৌন্দর্যের আবেদন কমেনি; বরং সময়ের সঙ্গে তার উপস্থিতিতে এসেছে এক ধরনের পরিণত সৌন্দর্য।

নিজের সৌন্দর্য ও সুস্থতার রহস্য নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন কাজল। তার ভাষ্যমতে, তারুণ্য ধরে রাখতে তিনি দামি প্রসাধনীর চেয়ে নিয়মিত পরিচর্যা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের ওপর বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন, ত্বকের যত্নে খুব বেশি জটিল রুটিনের প্রয়োজন নেই। ত্বক পরিষ্কার রাখা এবং আর্দ্রতা বজায় রাখাই সবচেয়ে জরুরি।

কাজল নিয়মিত মুখ পরিষ্কার করেন এবং মেকআপ ব্যবহারের পর তা ভালোভাবে তুলে ফেলেন। ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার ও ময়েশ্চারাইজার ব্যবহার করা তার দৈনন্দিন অভ্যাসের অংশ। এছাড়া ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে তিনি উপযুক্ত প্রসাধনী ব্যবহার করেন এবং পর্যাপ্ত পানি পান করার ওপরও জোর দেন। কেবল বাইরের যত্ন নয়, শরীরের অভ্যন্তরীণ সুস্থতার দিকেও সমান নজর দেন এই অভিনেত্রী। তিনি পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করেন এবং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী ডায়েট পরিকল্পনা মেনে চলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৫২ বছর বয়সেও কাজল যেভাবে ধরে রেখেছেন চিরসবুজ সৌন্দর্য

আপডেট সময় : ০২:২৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬