ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শিক্ষিকা রোজিনা হত্যায় চার্জশিট, জামিনে মুক্ত আসামিদের হুমকি সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর ঘোষণা দিলেন ভিসি দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা জুলাই বিপ্লবের বয়ান ও বাস্তবতা: অর্জনের দুই বছর পর পশ্চিম তীরের কালান্দিয়া শিবিরে ইসরাইলি অভিযান: ৬০ ফিলিস্তিনি আটক মসজিদের মাইক অপসারণ বিতর্ক নিয়ে অমিত শাহের সঙ্গে ৩ সাংসদের বৈঠক ইয়েমেনে হুথিদের পৃথক হামলায় ৩০ সেনা নিহত, আহত অর্ধশতাধিক ৩ বছরে ৩২০ অপহরণ, টেকনাফে নিরাপত্তা ফেরানোর দাবি শহীদ ইয়ামিন ও শ্রাবনের কবর জিয়ারত করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর ঘোষণা দিলেন ভিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর ন্যাশনাল কলেজে ‘অ্যাপ্লাইড সাইকোলজি: বিহেভিয়ারাল সায়েন্স অ্যাডভান্সমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

উপাচার্য জানান, নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দক্ষিণ এশীয় অঞ্চলে শিক্ষা ও গবেষণায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

সম্মেলনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে উপাচার্য বলেন, দেশের জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিক ট্রমা মোকাবিলায় দক্ষ সাইকোলজিস্ট তৈরি করা এখন অত্যন্ত জরুরি। বর্তমানে দেশে চাহিদার তুলনায় সাইকোলজিস্টের তীব্র সংকট রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং সেবা চালুর পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার এবং নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানসহ বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর ঘোষণা দিলেন ভিসি

আপডেট সময় : ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬