ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি ফ্রান্সের কাছে হারলেও পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড গড়লেন মরক্কোর ইয়াসিন বুনো মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে অপ্রতিরোধ্য ফ্রান্স, দেম্বেলে-এমবাপ্পেদের থামাবে কে গাজায় ইসরাইলি হামলায় নতুন করে ৬ ফিলিস্তিনি নিহত আর্জেন্টিনার ম্যাচে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল, দাবি পাউ কুবারসির বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির পাশে এমবাপ্পে ইউরোপে তীব্র তাপপ্রবাহের সুযোগে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, জারি সতর্কতা দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

ভূমি অফিসে তালা ভেঙে কাগজপত্র তছনছ।

হীমেল কুমার মিত্র
  • আপডেট সময় : ০৮:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৩৯০ বার পড়া হয়েছে

ভূমি অফিসে তালা ভেঙে কাগজপত্র তছনছ।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভূমি অফিসের পাঁচটি কক্ষের তালা ভেঙে ফাইল তছনছ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে এঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাগণ। খবর পেয়ে দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
20230119 075947
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাউন্ডারী ওয়াল বেষ্টিত উপজেলা ভূমি অফিসের দক্ষিণে পার্শ্বের বাউন্ডারী ওয়ালের উপর লাগানো কাটা তারের বেড়ার কিছু অংশ কাটা। নিচ তলার পিছনে এবং সামনের দিকের দুটি জানালার দুটি করে গ্রিল কাটা হয়েছে। কাটা অংশ দিয়ে দূর্র্বৃত্তরা ভিতরে ভিতরে প্রবেশ করেছে বলে কর্তৃপক্ষের ধারনা।

অফিসের নিচ তলা ও দোতলার স্টাফ রুম, রেকর্ড রুম, নাজির রুম, সম্মেলন কক্ষ, সহকারি কমিশনারের অফিস রুমসহ ৫টি কক্ষের তালার হ্যাজবল এবং এসব রুমের ৯টি আলমারীর তালা ভাঙা হয়েছে। প্রতিটি আলমারির ফাইল ও কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।

অফিসের নৈশ্য প্রহরি নাঈম হোসেন জানান, হঠাৎ করে তার সন্তানের অসুস্থতার কারণে রাত তিনটার দিকে তিনি অফিস থেকে বাড়িতে গিয়েছিলেন। সকালে অফিস খোলার সময় এঅবস্থা দেখে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম সহ সংশ্লিষ্টদের অবহিত করেন। তবে তিনি কাউকে কিছু বলে যাননি বলে স্বীকার করেন।

রাজারহাট থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, সরেজমিনে দেখে এসেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) নুরে তাসনিম জানান, প্রাথমিক পর্যায়ে অফিসের কম্পিউটার, ল্যাপটপ সহ সমস্ত মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় পাওয়া গেছে, তবে কাগজপত্র তছনছ করা দেখা যাচ্ছে। তারা কি নিয়ে গেছে বা তাদের উদ্দেশ্য কি ছিল তা এখনি বলা যাচ্ছে না। যাচাই বাছাই দেখার পর এ বিষয়ে মামলা করা হবে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমি অফিসে তালা ভেঙে কাগজপত্র তছনছ।

আপডেট সময় : ০৮:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩