ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রাজধানীতে ২৩ শতাংশ বাস চলছে কোনো বৈধ ফিটনেস সনদ ছাড়াই ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক, উদ্ধার অভিযান স্থগিত প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ, অনুষ্ঠান ছাড়লেন আখতার হোসেন আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন, প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের সুযোগ হরমুজ প্রণালি নিয়ে আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম প্রধানমন্ত্রীর নির্দেশে মঞ্চে আসন পেলেন ড. মুহাম্মদ ইউনূস জড়তা কাটাতে শুটিংয়ের আগে গালিগালাজের অনুশীলন করেছিলেন দীপিকা দেশের প্রথম রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট সম্পন্ন করল স্টার্টআপ বাংলাদেশ

রাজধানীতে ২৩ শতাংশ বাস চলছে কোনো বৈধ ফিটনেস সনদ ছাড়াই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানীর সড়কে চলাচলকারী গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রতি চারটি বাসের মধ্যে প্রায় একটি বৈধ ফিটনেস বা ছাড়পত্র ছাড়াই ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সর্বশেষ তথ্যানুযায়ী, রাজধানীতে অনুমোদিত বাসের সংখ্যা সাত হাজার ৪৩টি। এর মধ্যে নিয়মিত সড়কে চলাচলকারী চার হাজার ৫৪৬টি বাসের মধ্যে এক হাজার ৫৩টিরই কোনো বৈধ ফিটনেস সনদ নেই। অর্থাৎ, রাজধানীর প্রায় ২৩ শতাংশ বাসই কোনো প্রকার বৈধতা ছাড়াই চলছে।

দুর্বল তদারকি, অপরিকল্পিত রুট ব্যবস্থাপনা এবং বাসের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে প্রতিদিন ডিটিসিএর আওতাধীন এলাকায় চলাচলকারী ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রী চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে পড়ছেন। বিআরটিএ-এর বিধিমালা অনুযায়ী একটি গাড়ির ফিটনেস নিশ্চিত করতে ৬৫টি বিষয় পরীক্ষা করার কথা থাকলেও, তার সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক বলেন, আমাদের দেশে ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটি অনেকাংশেই কাগুজে। নিরপেক্ষ ও কঠোরভাবে যাচাই করা হলে বর্তমানে চলাচলকারী অনেক যানবাহনই এই সনদ পাওয়ার যোগ্য নয়।

এদিকে, রাজধানীর বাস ব্যবস্থায় দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ফেরাতে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ডিটিসিএ। সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, ৩২টি প্রধান রুট ও ২৫টি সার্কুলার রুট চিহ্নিত করে নির্ধারিত সময়সূচি, আধুনিক টিকিটিং ব্যবস্থা এবং সমন্বিত পরিচালনা কাঠামোর আওতায় আনার কাজ চলছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীতে অনুমোদিত বাসের সংখ্যা ৭,০৪৩টি।

এর মধ্যে নিয়মিত সড়কে চলাচলকারী ৪,৫৪৬টি বাসের মধ্যে ১,০৫৩টিরই কোনো বৈধ ফিটনেস সনদ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ২৩ শতাংশ বাস চলছে কোনো বৈধ ফিটনেস সনদ ছাড়াই

আপডেট সময় : ০৯:২০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬