ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত পাকিস্তানে বিদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কড়াকড়ি, লাগবে এনওসি গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লোহিত সাগরে হামলার পর ডুবে গেলো ভারতীয় জাহাজ, উদ্ধার ১৪ নাবিক ঢাকায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দুই দিনের দরপতনের পর স্থিতিশীল আন্তর্জাতিক তেলের বাজার ইসলামী ব্যাংক হাসপাতালে ওটি বয় নিয়োগ, আবেদনের সুযোগ ২০ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান কুক্ষীগতকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মারা গেছেন ‘গজনি’ ও ‘মহাভারত’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত নাফিজ এসেছিল তবে লাশ হয়ে: জুলাই গণ-অভ্যুত্থানের এক শহীদ

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতের পূর্ব সীমান্ত সংলগ্ন কৌশলগত অঞ্চলগুলোতে চীনের তৈরি ২৫০টি অত্যাধুনিক এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড স্বয়ংক্রিয় হাউইটজার (কামান) মোতায়েন করেছে পাকিস্তান। ইসলামাবাদের এই সামরিক পদক্ষেপকে ভারতের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর পরবর্তী সময়ে নিজেদের সামরিক ও আর্টিলারি সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে থাকা পূর্বাঞ্চলীয় সীমান্তের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রধান প্রধান সেক্টরগুলোতে এই ১৫৫ মিমি আর্টিলারি সিস্টেমগুলো স্থাপন করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’ কর্তৃক তৈরিকৃত এসএইচ-১৫ হাউইটজারটি আধুনিক প্রযুক্তি ও উচ্চ গতিশীলতাসম্পন্ন। ৬×৬ চ্যাসিসের ওপর নির্মিত এই অস্ত্রটিতে ৪০০ হর্সপাওয়ারের একটি শক্তিশালী ডিজেল ইঞ্জিন রয়েছে। এর ফায়ারিং রেঞ্জ সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত, তবে রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহার করলে এর পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে এটি প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলা বর্ষণ করতে সক্ষম এবং দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে।

সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্র মোতায়েন বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার ক্রমবর্ধমান গভীর প্রতিরক্ষা সহযোগিতার একটি স্পষ্ট বহিঃপ্রকাশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেছেন। সামরিক শক্তিবৃদ্ধির এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা হাউইটজার মোতায়েন করল পাকিস্তান

আপডেট সময় : ০৮:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬