ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে ইরানের চুক্তি ভুলের জন্য দুঃখ প্রকাশ ইনফান্তিনোর, তবুও ফিফার নেতৃত্বে বহাল ধান-সবজির চেয়ে গবাদিপশু পালনে ছয়গুণ বেশি আয় ক্ষুদ্র কৃষকের গবেষণায় জালিয়াতি: কেবল অসাধুতা নয়, কাঠামোগত দুর্বলতাই মূল কারণ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরিপ্রতি বাড়ল ৯৮৫৬ টাকা গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা গোপালগঞ্জে আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় ২৫৫৮ কোটির পানি সরবরাহ প্রকল্পে বিপর্যয়, মিলছে না প্রত্যাশার অর্ধেকও জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, সংঘাতের শঙ্কা

গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরটি উদ্বোধন করেন। শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপদেষ্টা, বীর শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ভিডিওচিত্র, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলনের সময় ব্যবহৃত নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের ঘটনাবলির প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৫ আগস্ট উদ্বোধনের দিনটি শুধুমাত্র বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬