ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, মা ও পুত্রবধূ গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় নিহতের মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, নেজাম উদ্দিনের সঙ্গে তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে বাড়িতে নির্মাণ কাজ চলার খবর পেয়ে নেজাম উদ্দিন সেখানে যান। এ সময় ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে সুমন কোদাল দিয়ে নেজামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দেবর মো. জামাল উদ্দিন সুমনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নিহতের মা হালিমা বেগম (৭০) এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপিকে (২৬) আসামি করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পারিবারিক বিরোধের সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক প্রধান আসামি জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, মা ও পুত্রবধূ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬