ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

জাপানে শক্তিশালী ভূমিকম্প, কুমামোতোয় ১৩ জনের মরদেহ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলায় মঙ্গলবার বিকেলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে সংঘটিত এই প্রাকৃতিক দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বর্তমানে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের সন্ধানে জোর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, “এমনকি এখনও বিভিন্ন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়া লোকজন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। প্রতিটি মুহূর্ত মূল্যবান। আটকা পড়া লোকজনকে উদ্ধারে আমরা আমাদের সমস্ত সক্ষমতা প্রয়োগ করব।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাপানে শক্তিশালী ভূমিকম্প, কুমামোতোয় ১৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬