ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে রুশ নাগরিকসহ আহত ১২, হেলপার নিহত ফাইনাল শেষে মেসি কী বলেছিলেন, জানালেন লামিন ইয়ামাল মহাসড়কে চাঁদাবাজি বন্ধে দুই মাসের সময়সীমা হাইওয়ে পুলিশের নারায়ণগঞ্জে নতুন আরসিসি সড়কে মিলবে উন্নত যোগাযোগ ব্যবস্থা একনেক সভায় ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯টি উন্নয়ন প্রকল্প সন্দ্বীপে সাগরে ভাসমান বিশালাকার ধাতব কাঠামো টেনে আনলেন জেলেরা তারাগঞ্জে যমুনেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, দুই তীরে ভাঙন আতঙ্ক আগামী ৫ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার রুল জারি হাইকোর্টের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল দাবি

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, প্লাবনের আশঙ্কায় নিম্নাঞ্চল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

উজানের ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। পানি বাড়ার ফলে লালমনিরহাটের পাঁচটি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

তিস্তার পানি বাড়ার কারণে লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা প্লাবনের আশঙ্কায় রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে।

আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বাসিন্দা শামসুল হক জানিয়েছেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে পানি ঢুকছে। পানি বাড়া অব্যাহত থাকলে বড় ধরনের প্লাবনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, মূলত উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণেই তিস্তা ও ধরলা নদীতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। বৃষ্টির কারণে পানির মাত্রা ওঠানামা করছে এবং সকাল ৯টা থেকেই পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, প্লাবনের আশঙ্কায় নিম্নাঞ্চল

আপডেট সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬