ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের বিরুদ্ধে হুথির নৌ অবরোধের ঘোষণার তীব্র নিন্দা কাতারের ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির রহস্যঘেরা সেই বক্তব্য নিয়ে জল্পনা অ্যাপল ওয়াচের ‘ওয়াটার লক’ ফিচার যেভাবে স্মার্টওয়াচকে সুরক্ষা দেয় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম ঢাকার বাড্ডায় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফ্রান্সের নতুন কোচ হিসেবে জিদানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি ভারতের সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে ৯ জনের মৃত্যু মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির গণপূর্তের প্রকৌশলী শফিউলের বিরুদ্ধে টেন্ডার কারসাজি ও দুর্নীতির অভিযোগ

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় আইন অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সোমবার (২০ জুলাই) মিডল ইস্ট আইয়ের প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জাহাজ দুটি এই জলপথটির দক্ষিণের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করার চেষ্টা করছিল। আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, 'এটি আমাদের ভূমি, এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা মার্কিন সন্ত্রাসী বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং বিষয়টিকে নিশ্চিতভাবে মোকাবিলা করা হবে'। এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতিকে ইরানের এই এলিট ফোর্স নিরাপত্তার জন্য প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে।

বিবৃতিতে আরও কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম যতক্ষণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই জলপথটি নিরাপদ থাকবে না। আইআরজিসির দাবি, মার্কিন বাহিনীর উপস্থিতি ও কর্মকাণ্ডের কারণেই গুরুত্বপূর্ণ এই প্রণালিতে সার্বিক নৌ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের

আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬