সংবাদ শিরোনাম :
বগুড়া শেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত
শেরপুর বগুড়া প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৫৩০ বার পড়া হয়েছে

শেরপুর বগুড়া প্রতিনিধি:
“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগান নিয়ে বগুড়ার শেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শেরপুর উপজেলা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার এ এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান প্রমুখ।


























