সরকারি কাজে বাধা দিলে দলের লোককেও ছাড় নয়: সংস্কৃতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সরকারি কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী স্পষ্টভাবে জানান, দলের পরিচয় ব্যবহার করে সরকারি কাজে বাধা সৃষ্টি, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার বা মাস্তানি করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, অপরাধী যেই হোক, এমনকি আমাদের দলের লোক হলেও তাকে তাৎক্ষণিক গ্রেফতার করে সুনির্দিষ্ট মামলায় কারাগারে পাঠাতে হবে।
প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে মন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী এবং তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। তাই কোনো সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনকালে বাধাগ্রস্ত হলে, পরিচয় বা দল-মত নির্বিশেষে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নিতাই রায় চৌধুরী বলেন, সমাজকে মাদকমুক্ত করতে না পারলে দেশের উন্নয়ন টেকসই হবে না। এ বিষয়ে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং সিভিল সার্জন ডা. মো. শামীম কবির।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, সমাজকে মাদকমুক্ত করা না গেলে দেশের উন্নয়ন টেকসই হবে না। মাদকের বিস্তার রোধে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আরও পড়ুনআরও পড়ুন৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন হাসিনা: চিফ হুইপ



























