ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো প্রিয়াঙ্কা-নিকের প্রথম বার্তার স্ক্রিনশট, প্রেমের শুরু যেভাবে নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া কে, জানুন বিস্তারিত নীলফামারীর চিলাহাটিতে গড়ে উঠেছে পাখির অভয়ারণ্য ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত ৫ সেতু বিশ্বকাপ বিজয়ীদের জন্য ফিফা চালু করছে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা মার্কিন হামলার পাল্টা জবাব দিল ইরান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বন্যায় ঘরহারা দুই বৃদ্ধার আশ্রয় নিয়ে দুশ্চিন্তা সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন মালিক-চালক ও যাত্রীর সম্মিলিত সচেতনতা

মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এটি তাদের চলমান প্রতিশোধমূলক হামলার দশম পর্বের অংশ। কুয়েত, বাহরাইন ও জর্ডানের ৩টি ভিন্ন দেশের বিভিন্ন মার্কিন স্থাপনায় এই হামলা চালানো হয়।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগেও একই ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের সমাবেশস্থল এবং একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালিয়েছিল ইরান।

বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের ভাষ্যমতে, এই হামলায় মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঘাঁটির যোগাযোগ ও রাডার নেটওয়ার্ক নিশানা করা হয়েছে।

এছাড়া জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন স্থাপনাগুলোতেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন হামলা

আপডেট সময় : ১১:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬