ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লোহিত সাগর বন্ধের জন্য হুথিদের নির্দেশ দিল ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ রাখার পর এবার বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ লোহিত সাগরের নৌপথও পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৬ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের নীতিনির্ধারক মহলে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর মিত্র হুথিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করার এই নির্দেশ বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন ও চরম সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই নির্দেশ ঠিক কীভাবে পাঠানো হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরপরই এই বার্তা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সূত্রগুলো সুনির্দিষ্ট কিছু জানায়নি।

হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে এবং লোহিত সাগরের প্রবেশদ্বারের কাছাকাছি ইতিমধ্যে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে হুথিরা। বাণিজ্যিক ও মারণাস্ত্রবাহী জাহাজে হামলা চালিয়ে নৌপথ অবরুদ্ধ করার জন্য সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিদের কাছ থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়া মাত্রই তারা সর্বাত্মক হামলা শুরু করবে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

লোহিত সাগর বন্ধের জন্য হুথিদের নির্দেশ দিল ইরান

আপডেট সময় : ০৯:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬