ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় ঢাকায় বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষার্থীর লিয়েন্ডার হওয়ার গল্প বায়ুদূষণে দেশে প্রতিদিন অকালমৃত্যু ২৪২ জনের বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম ইরানের বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় মার্কিন বাহিনীর ভয়াবহ হামলা জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মোজাফফরের ভূমিকা ও সার্কিট হাউসের ঘটনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ফুটবল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী রাজা লিওনেল মেসি চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

ইরানের বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় মার্কিন বাহিনীর ভয়াবহ হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ও দ্বীপগুলোতে ভয়াবহ বোমাবর্ষণ করা হয়েছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ শহর সিরিক এবং বুশেহর শহরেও নতুন করে মার্কিন বিমান হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দর-এ খামিরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। একই শহরের নিকটবর্তী রেলওয়ে অবকাঠামোয় হামলায় আরও ২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ইরানের দক্ষিণাঞ্চলের আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকার সাধারণ ও কৌশলগত অবকাঠামো মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ যোগাযোগ নেটওয়ার্কেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতে মার্কিন ফাইটার জেট থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরানের বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় মার্কিন বাহিনীর ভয়াবহ হামলা

আপডেট সময় : ১১:০০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬