ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ফুটবল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী রাজা লিওনেল মেসি চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র ১৭ জুলাই ২০২৬: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি খাগড়াছড়ির বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত লোহিত সাগর বন্ধের জন্য হুথিদের নির্দেশ দিল ইরান যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার নিয়মে বড় পরিবর্তন ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পেছনে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকার শহীদ মিনার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম দীপ্ত চৌধুরী (২৩)। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি বন্ধুদের সঙ্গে বড় পর্দায় উপভোগ করেছিলেন দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ের আনন্দে শহরে একটি মিছিল বের হয়। সেই আনন্দমিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড় এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে ওঠেন।

ছাদে ওঠার পর অসাবধানতাবশত পাশের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

আপডেট সময় : ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬