ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক

বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদমর্যাদায় ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের উদ্দেশ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮৮তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭২তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে।

আর্মি মেডিক্যাল কোর পদের জন্য স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং আর্মি ডেন্টাল কোর পদের জন্য স্বীকৃত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রিধারী প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। উভয় বিভাগের প্রার্থীদেরই বিএমএ-তে যোগদানের আগে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করার সার্টিফিকেট জমা দিতে হবে।

প্রার্থীদের শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের উচ্চতা কমপক্ষে ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের উচ্চতা ১.৫২ মিটার বা ৫ ফুট হতে হবে। আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পুরুষ প্রার্থীরা অবিবাহিত হতে হবে, তবে ২৬ বছরের বেশি বয়সীরা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন। নারী প্রার্থীরা বিবাহিত বা অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন বাবদ মোট ২ হাজার টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ৮ আগস্ট ২০২৬।

সেনা, নৌ বা বিমানবাহিনী থেকে বরখাস্তকৃত, যেকোনো সরকারি চাকরি থেকে অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগকারী ব্যক্তিরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও দ্বৈত নাগরিকত্বধারী, অন্য দেশে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত এবং আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ড প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার রেডকার্ড প্রাপ্ত অথবা পাঁচ বছর আগের দুইবার স্ক্রিন্ড আউট বা রেডকার্ড প্রাপ্তদের আবেদনের সুযোগ রয়েছে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ-তে যোগদানের আগে সাঁতার শিখতে হবে। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে। বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলি সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে জানা যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সেনাবাহিনীতে ডাক্তার ও ডেন্টিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ১০:০০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬