শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- আপডেট সময় : ০২:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এবং উত্তরা এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।
সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেনি, আবার অনেকে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন। অনেকের প্রবেশপত্র ভিজে নষ্ট হয়ে যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসবের দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে।
একই সময়ে উত্তরায় বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে সড়ক অবরোধ করেন। এই অবরোধের ফলে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।
তাদের দাবিগুলো হচ্ছে—১.দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।২.বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।৩.আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক


























